হোমে ফিরুন

Child Safety Standards

Good-App-এর শিশু নিরাপত্তা নীতি ও CSAE প্রতিরোধ প্রতিশ্রুতি

সর্বশেষ হালনাগাদ: অক্টোবর ২০২৬

১. আমাদের প্রতিশ্রুতি

  • Good-App শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং শিশু যৌন নির্যাতন ও শোষণ (CSAE) এর বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে।
  • আমাদের প্ল্যাটফর্ম ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে। আমরা জেনেশুনে শিশুদের কাছ থেকে তথ্য সংগ্রহ করি না।
  • Play Store সংস্করণে public post, chat, story, reels বা user-uploaded public content নেই।

২. কে এই অ্যাপ ব্যবহার করতে পারে

  • Good-App শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য (১৮+)। রেজিস্ট্রেশনের সময় ব্যবহারকারীকে নিজের বয়স ১৮ বছর বা তার বেশি হিসেবে ঘোষণা করতে হয়।
  • অভিভাবকদের পরামর্শ দেওয়া হয় যে শিশুদের এই অ্যাপ ব্যবহার করতে না দিতে।
  • যদি কোনো শিশুর একাউন্ট শনাক্ত করা যায়, সেটি অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় এবং সম্পর্কিত তথ্য মুছে ফেলা হয়।

৩. CSAE-সংক্রান্ত বিষয়বস্তু চিহ্নিতকরণ

  • অ্যাপে public content বা অপরিচিত ব্যবহারকারীর সাথে যোগাযোগের ব্যবস্থা নেই।
  • সাপোর্টে পাওয়া শিশু-ঝুঁকিপূর্ণ অভিযোগ অগ্রাধিকার দিয়ে পর্যালোচনা করা হয়।
  • শিশুদের যৌন শোষণ, grooming বা শিশু-ঝুঁকিপূর্ণ আচরণ শূন্য সহনশীলতায় দেখা হয়।

৪. ইন-অ্যাপ রিপোর্টিং

  • সাপোর্টের মাধ্যমে রিপোর্ট করার ব্যবস্থা থাকে।
  • রিপোর্ট করা তথ্য পর্যালোচনা করা হয় এবং প্রমাণ অনুযায়ী অ্যাকাউন্ট স্থগিত বা মুছে ফেলা হয়।
  • রিপোর্টকারীর পরিচয় গোপন রাখা হয় এবং রিপোর্ট করার কারণে কাউকে হয়রানি করা হয় না।

৫. অ্যাকাউন্ট ও কনটেন্ট ব্যবস্থা

  • CSAE-সংক্রান্ত কোনো তথ্য বা প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে সেটি নিরাপত্তা পর্যালোচনায় নেওয়া হয়।
  • সংশ্লিষ্ট ব্যবহারকারীর একাউন্ট স্থায়ীভাবে বন্ধ (permanent ban) করা হয়।
  • প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থা (LEA) এবং NCMEC / ইলেকট্রনিক ক্রাইম বিভাগে রিপোর্ট করা হয়।

৬. ডেটা সংরক্ষণ ও মুছে ফেলা

  • CSAE-সংক্রান্ত কনটেন্ট সংরক্ষণ করা হয় না; শনাক্ত হওয়ার সাথে সাথে মুছে ফেলা হয়।
  • তদন্তের প্রয়োজনে সীমিত মেটাডেটা আইনি বাধ্যবাধকতা অনুযায়ী সংরক্ষণ করা হতে পারে।
  • একাউন্ট ডিলিট করলে ব্যক্তিগত তথ্য মুছে ফেলা হয়; আইনগতভাবে রাখতে হওয়া সীমিত লেনদেনের রেকর্ড নির্ধারিত সময় পর্যন্ত থাকতে পারে।

৭. আইনি সহযোগিতা

  • আমরা বৈধ আইনি অনুরোধ অনুযায়ী আইন প্রয়োগকারী সংস্থার সাথে সহযোগিতা করি।
  • আইনগতভাবে প্রয়োজন হলে CSAE-সংক্রান্ত গুরুতর ঘটনা প্রযোজ্য কর্তৃপক্ষ বা NCMEC CyberTipline-এ রিপোর্ট করা হয়।
  • আইনগত অনুরোধ পাওয়া গেলে নির্ধারিত যোগাযোগ ঠিকানা দিয়ে দ্রুত উত্তর দেওয়া হয়।

৮. শিশুদের জন্য নিরাপত্তা শিক্ষা

  • এই Store সংস্করণে অপরিচিত ব্যক্তির সাথে যোগাযোগ বা public content প্রকাশের ব্যবস্থা নেই।
  • অ্যাপটি ১৮ বছরের কম বয়সীদের জন্য নয়; অভিভাবকদের শিশুদের এটি ব্যবহার করতে না দেওয়ার অনুরোধ করা হয়।

৯. লঙ্ঘনের ফলাফল

  • CSAE-সংক্রান্ত কোনো আচরণের জন্য সতর্কতা ছাড়াই স্থায়ী ব্যান দেওয়া হয়।
  • প্রতারণামূলক প্রোফাইল, বয়স গোপন করা, বা শিশুদের প্রতি আকর্ষণ করার চেষ্টা কঠোরভাবে নিষিদ্ধ।
  • লঙ্ঘনকারীর একাউন্ট ও ডিভাইস-নিরাপত্তা সংকেত ব্যবহার করে পুনরায় অপব্যবহার ঠেকানোর চেষ্টা করা হয়।

১০. যোগাযোগ

  • CSAE, শিশু নিরাপত্তা বা সাধারণ সাপোর্টের জন্য: support@goodapp2.live
  • জরুরি ক্ষেত্রে স্থানীয় পুলিশ বা NCMEC CyberTipline-এ রিপোর্ট করুন।

কোনো CSAE বা শিশু নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট থাকলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন।