ফিরে যান
নিজের ভাষায় পড়ুন
সহজ কথায়: এক ব্যক্তি এক একাউন্ট, মাইনিং প্রতিদিন ক্লেইম করতে হবে, উইথড্র মাসের ১–৩ তারিখে এবং সব লেনদেন Main Balance থেকে হয়।
সব নিয়ম সহজ ভাষায় দেখুননিয়ম ও শর্তাবলি
Good-App ব্যবহারের আগে নিচের নিয়মগুলো ভালোভাবে পড়ে নিন।
সর্বশেষ হালনাগাদ: সেপ্টেম্বর ২০২৬
১. একাউন্ট ও পরিচয়
- একটি মোবাইল নম্বর ও একটি Gmail দিয়ে শুধুমাত্র একটি একাউন্ট খোলা যাবে।
- নিজের আসল নাম ও নিজের নম্বর ব্যবহার করতে হবে; ভুল বা অন্যের তথ্য দিলে একাউন্ট বাতিল হবে।
- একই টেলিগ্রাম দিয়ে একাধিক একাউন্টের KYC করা যাবে না — এক টেলিগ্রাম = এক UID।
- একাউন্টের পাসওয়ার্ড ও কোড (OTP) কাউকে শেয়ার করা যাবে না; শেয়ার করলে দায় ব্যবহারকারীর।
২. ফেস ভেরিফিকেশন
- ব্যবহারকারী প্রকৃত মানুষ কি না — শুধু সেটি নিশ্চিত করতেই ফেস ভেরিফিকেশন নেওয়া হয়।
- NID, OTP, ব্যাংক PIN বা পাসওয়ার্ড কখনোই চাওয়া হয় না। ভেরিফিকেশন সম্পূর্ণ ঐচ্ছিক।
- অন্যের ছবি, ভিডিও বা ফেক ফেস ব্যবহার করলে একাউন্ট স্থায়ীভাবে বন্ধ ও পেমেন্ট বাতিল হবে।
- Good-App whitelist বাতিল হলেই রি-ভেরিফাই চাওয়া হবে; whitelist ঠিক থাকলে কিছু করতে হবে না।
৩. লগইন পদ্ধতি ও ফেস বাইন্ডিং
- নতুন সিস্টেমে রেজিস্ট্রেশন ধাপে ধাপে হয়: নাম ও নম্বর → পাসওয়ার্ড → লাইভ ক্যামেরায় ফেস ছবি → GoodDollar ফেস ভেরিফিকেশন। whitelist সফল না হলে একাউন্ট তৈরি হবে না।
- লগইনে লাইভ ফেস স্ক্যান করতে হবে (গ্যালারির ছবি গ্রহণযোগ্য নয়); ফেস মিললে একাউন্ট চিহ্নিত হবে এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ সম্পন্ন হবে।
- ভবিষ্যতে ফেস লগইনই একমাত্র লগইন পদ্ধতি হতে পারে। তাই পুরোনো (নম্বর/পাসওয়ার্ড বা Google) ব্যবহারকারীদের সেটিংস → “ফেস লগইন বাইন্ড করুন” থেকে একবার ফেস বাইন্ড করে নিতে অনুরোধ করা হচ্ছে — এটি ২-ধাপ নিরাপত্তা (2FA) হিসেবেও কাজ করবে।
- যাদের স্লট/GoodDollar ভেরিফিকেশন আগেই করা আছে, তাদের নতুন করে GoodDollar ভেরিফিকেশন লাগবে না — শুধু অ্যাপের ভেতরে একবার লাইভ ফেস স্ক্যান দিলে সেটি বিদ্যমান একাউন্ট ও স্লটের সাথেই সংযুক্ত হবে।
- একই ফেস দিয়ে একাধিক একাউন্ট বাইন্ড করা যাবে না; চেষ্টা করলে একাউন্ট স্থগিত হতে পারে।
- ফোন হারানো বা ফেস স্ক্যান কাজ না করলে সাপোর্টে UID সহ যোগাযোগ করলে যাচাই করে ফেস রিসেট করে দেওয়া হবে।
- লগইন পদ্ধতি বন্ধ বা পরিবর্তনের আগে অ্যাপ-নোটিশ/ইমেইলে আগাম জানানো হবে।
৪. মাইনিং ও আয়
- ১০টি স্লট সম্পূর্ণ ভেরিফাই হলে মাসিক হারে লাইভ রিওয়ার্ড সুবিধা চালু হয়।
- রিওয়ার্ড ব্যালান্স প্রতি সেকেন্ডে হিসাব হয়; স্লট বাতিল হলে রিওয়ার্ড বন্ধ হতে পারে।
- ভুলবশত অতিরিক্ত পেমেন্ট গেলে সেই পরিমাণ একাউন্টে ঋণ (warning) হিসেবে যোগ হবে এবং তা সমন্বয় করতে হবে।
- Good-App কোনো বিনিয়োগ, চাকরি বা গ্যারান্টিড আয়ের প্রতিশ্রুতি দেয় না। প্রদর্শিত হার আনুমানিক এবং অ্যাপের নিয়ম ও তহবিলের উপর নির্ভরশীল।
- বোনাস/রিওয়ার্ড পেতে হলে প্রতিটি নিয়ম মেনে চলতে হবে; প্রতারণা বা মাল্টি-একাউন্টে সব রিওয়ার্ড বাতিল হবে।
৫. বোনাস ও রেফারেল
- এককালীন First verify / Re-verify বোনাস অফার চালু থাকা অবস্থায় প্রযোজ্য; অফার বন্ধ থাকলে কোনো এককালীন বোনাস দেওয়া হবে না। চালু-থাকা রেট সবসময় অ্যাপের অফার/ব্যানারে দেখা যাবে।
- বোনাস (চালু থাকলে) শুধু প্রথম ১০টি স্লটের জন্য একবারই প্রযোজ্য; পরে নতুন স্লট করলে আর বোনাস নেই।
- রেফার লিংক আনলক হবে ৫টি স্লট first verify সম্পূর্ণ হলে।
- রেফারকৃত ব্যবহারকারীর মাইনিং চালু থাকলে রেফারার মাসিক ১০% কমিশন পাবেন।
- নিজের একাধিক একাউন্ট দিয়ে রেফার (self-referral) সম্পূর্ণ নিষিদ্ধ — ধরা পড়লে সব বোনাস বাতিল।
৬. উইথড্র নিয়ম
- বিকাশ / নগদ / USDT-তে উইথড্র নেওয়া যাবে; ন্যূনতম উইথড্র সীমা অ্যাপে দেখানো হয়।
- প্রতি মাসের নির্দিষ্ট উইথড্র উইন্ডোতে অনুরোধ করতে হবে; শুক্রবার দুপুর ১:০০টা থেকে শনিবার সকাল ১০:০০টা পর্যন্ত উইথড্র বন্ধ থাকে।
- উইথড্রের আগে KYC (টেলিগ্রাম লিংক) সম্পূর্ণ থাকা বাধ্যতামূলক।
- ভুল ওয়ালেট নম্বর দিলে টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা নেই; নম্বর পরিবর্তন করতে সাপোর্টে জানাতে হবে।
- সাধারণত পেমেন্ট ৫–১০ মিনিটের মধ্যে দেওয়া হয়, তবে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।
৭. নিষিদ্ধ কাজ
- একাধিক একাউন্ট, ফেক ফেস, বট বা অটোমেশন ব্যবহার করা যাবে না।
- টেলিগ্রাম গ্রুপে অশালীন বা স্প্যাম মেসেজ দিলে ৩০ মিনিটের জন্য ফ্রিজ করা হবে; বারবার করলে ব্যান।
- অন্যের UID দিয়ে স্লট রিসেট বা তথ্য চাওয়া নিষিদ্ধ — স্লট রিসেটে মালিকের অনুমোদন লাগবে।
৮. নিরাপত্তা ও গোপনীয়তা
- লগইনের জন্য পাসওয়ার্ড ব্যবহার হয়; ইমেইল ভেরিফিকেশন ও পাসওয়ার্ড রিসেটে শুধু ৬ ডিজিটের কোড যায় — কোনো লিংক পাঠানো হয় না।
- নিজে লগআউট না করলে অ্যাপ আপনাকে লগআউট করবে না; সেটিংস থেকে অন্য ফোনের সেশন লগআউট করা যায়।
- আপনার তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয় না।
৯. সাধারণ শর্ত
- যেকোনো বিতর্কিত বিষয়ে অ্যাডমিনের সিদ্ধান্তই চূড়ান্ত।
- নিয়ম ও হার সময়ে সময়ে পরিবর্তন হতে পারে; পরিবর্তন অ্যাপে জানানো হবে।
- অ্যাপ ব্যবহার করা মানেই আপনি এই সব শর্তে সম্মত আছেন।
কোনো প্রশ্ন থাকলে আমাদের টেলিগ্রাম সাপোর্টে মেসেজ দিন — ২৪/৭ সহায়তা পাবেন।
